শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
মিরপুরে বিদ্যুৎস্পর্শে ৪ মৃত্যু

দুদিন পর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পুরোনো ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পুরোনো ছবি

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজে সংলগ্ন ঝিলপাড়া বস্তির বিপরীত পাশের রাস্তায় চারজন বিদ্যুৎস্পর্শে মারা যাওয়ার ঘটনার দুদিন পর মুখ খুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন আগামীর অনুপ্রেরণা শিরোনামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

আতিকুল ইসলাম বলেন, যে অবৈধ লাইন নিয়েছে তাকে দায় নিতে হবে। অবৈধ লাইন নেব আমি আর দায়ী হবে আরেকজন; এটা হতে পারে না। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মেয়র সাহেব পানিতে বিদ্যুৎস্পর্শে মানুষ মারা গেছে। এই ঘটনা শুনে আমারও তো খারাপ লেগেছে। এর কারণ খুঁজতে গিয়ে দেখেছি, অবৈধ লাইন একটি মাদ্রাসা থেকে নিয়েছে। মাদ্রাসা থেকে যে অবৈধ লাইন নিয়েছে তাকেই সেই দায়িত্ব নিতে হবে। যে অবৈধ লাইন নিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা যা করণীয় তা আমরা করব।

মেয়র বলেন, মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যর ঘটনায় যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর এ ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবাই ব্যথিত। অবৈধ বিদ্যুৎ লাইনের অব্যবস্থাপনায় এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। আমরা মাসখানেক আগে এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। একটি মাদ্রাসা এই লাইন নিয়েছিল।

তিনি বলেন, নগরের খাল ভরাট, বেদখলের কারণই মূলত জলবদ্ধতার জন্য দায়ী।

মেয়র বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নিতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বুয়েটকে বলা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন মারা যান। ওই পরিবারের এক শিশুকে বাঁচাতে গিয়ে আরও এক তরুণের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X