কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরের পর ঢাকায় তীব্র বজ্রবৃষ্টির শঙ্কা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা ও এর আশপাশের সব জেলার ওপর দিয়ে আজ দুপুর ৩টার পর থেকে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল শঙ্কা রয়েছে।

রোববার (৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

ফেসবুক পোস্টে তিনি জানান, আজ বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরের ওপর তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও জানান, ঢাকা শহরসহ এর চারপাশের সব জেলার ওপর দিয়ে আজ দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আশঙ্কা করা যাচ্ছে, মূল বৃষ্টিপাত ঢাকা শহরে পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, আজ অফিস ছুটির সময় ঢাকা শহরের ওপরে তীব্র বজ্রপাত ভারী মানের বৃষ্টি ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিকেলের পর ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টির শঙ্কা করা যাচ্ছে বিকেল ৫টার পর থেকে মধ্যরাত পর্যন্ত। জরুরি প্রয়োজন না থাকলে সাধারণ মানুষকে বিকেল ৫টার আগে ঘরে ফেরার পরামর্শ দেওয়া যাচ্ছে।

সবশেষ তিনি বলেন, ঢাকা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুপুর ৩টার মধ্যে ছুটি দিলে বিকেল বেলা অফিস ছুটির সময়ে ঢাকা শহরে বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও ট্রাফিক জট অনেকাংশে এড়ানো সম্ভব হবে।

এদিকে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার করা পূর্বাভাসে বলা হয়—রংপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X