কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

শীত নিয়ে নতুন বার্তা

শীতের সকাল। ছবি : সংগৃহীত
শীতের সকাল। ছবি : সংগৃহীত

শীতের অনুভূতি নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থার মধ্যেই আগামী দু-দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু-দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি শনিবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই ৩ দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে।

এরমধ্যে রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।

এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১০

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১১

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১২

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৩

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৪

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৫

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৬

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৭

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৮

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৯

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

২০
X