মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

নতুন করে নিষেধাজ্ঞার প্রশ্নে যা জানাল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি সপ্তাহে ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরুর কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তখন নির্বাচনের আগে নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা আসবে কি না, সে বিষয়টি সামনে আসে। এবার সেই বিষয়ে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার (২৫ সেপ্টেম্বর) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে প্রশ্ন করা হয়, তিনি (পররাষ্ট্রমন্ত্রী) জানিয়েছেন যুক্তরাষ্ট্র তাকে আশ্বস্ত করেছে নির্বাচনের আগে আর কোনো ভিসা নিষেধাজ্ঞা আসবে না। বিষয়টি সত্য কি না। এ বিষয়ে ম্যাথু মিলারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো একপক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র এ ভিসানীতি আরোপ করেনি। বরং এ ভিসানীতি আরোপ করা হয়েছে কেবল অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য।

তিনি বলেন, শুক্রবারের আরোপ করা ভিসা নিষেধাজ্ঞায় কেবল আইনপ্রয়োগকারী সংস্থা এবং ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাকর্মী রয়েছেন। তবে নির্বাচনের আগে নতুন করে নিষেধাজ্ঞা আসবে কি না তা নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আসার বিষয়েও কথা বলেন এ মার্কিন মুখপাত্র। তিনি বলেন, ভিসানীতির আওতায় কারা পড়েছেন নির্দিষ্ট করে তাদের নাম প্রকাশ করা হয়নি।

আরেক প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে দলটি ৪৮ ঘণ্টার যে আলটিমেটাম দিয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। তবে, তার প্রশ্নের কোনো উত্তর দেননি মিলার।

এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছেন- আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X