কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে আর কখনোই পুতুল সরকার হবে না’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

এই দেশে আর কখনোই পুতুল সরকার হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অনেকেই বলে আমেরিকা নাকি এই দেশে পুতুল সরকার করতে চায়। আমি বলব, খালেদা জিয়ার পুতুল সরকার তো দণ্ডিত হয়ে আজকে কারাগারে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা আছেন বাংলাদেশে আর কখনোই পুতুল সরকার আসবে না।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বলা হচ্ছে বাংলাদেশের ওপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাপান, আমেরিকা, যুক্তরাজ্য, কাতার ও সুইজারল্যান্ড সফর করেছিলেন। সরকার তো কোনো চাপ অনুভব করছে না। চাপে আছে তারা যাদের এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন। ২০০৮ সালের নির্বাচনে ২৯টি আসন পেয়ে বিরোধী দলে বসেছিল বিএনপি। তারা আজকে বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা তো চোর, খুনি ও লুটেরা।

২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর তারা দেশকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা করেছিল উল্লেখ করে তিনি বলেন- বাংলাভাই, শায়খ আবদুর রহমানদের তৈরি করে বাংলাদেশে জঙ্গিবাদকে শৈল্পিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়ারা। আজকে তারা বড় বড় কথা বলে। তারা এখন আবার বাংলাদেশকে জঙ্গিবাদে রূপান্তর করতে চায় বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X