কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এডিসের লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

বিভিন্ন বিল্ডিংয়ে এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। সৌজন্য ছবি
বিভিন্ন বিল্ডিংয়ে এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। সৌজন্য ছবি

মশা নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

সংস্থাটির মুখপাত্র মকবুল হোসাইন বলেন, অঞ্চল-৫ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদ এলাকায় মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ইকবাল ক্যাটারিং সার্ভিসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে ইকবাল ক্যাটারিং সার্ভিসের ভবনে অনেক অব্যবহৃত টায়ার ও অন্যান্য পাত্রে প্রচুর পরিমাণে লার্ভা পাওয়া যায়। এ ছাড়াও একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় নাভানা কনস্ট্রাকশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রনজন ঘটক।

অঞ্চল-৩ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X