কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন

শিশু-কিশোর শিল্পীদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি: কালবেলা
শিশু-কিশোর শিল্পীদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। ছবি: কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪ টায় একাডেমির জাতীয় চিত্রশালার ২ ও ৪ নং গ্যালারিতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র উপর অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অর্ধশত শিশু-কিশোর শিল্পীদের নিয়ে চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপর অঙ্কিত ২১০টি চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘‘উন্নয়নের চারুশিল্প” শীর্ষক আর্টক্যাম্প এর উদ্বোধন করা হবে। আর্টক্যাম্প উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষ্যে একাডেমির চত্বরে সর্ববৃহৎ প্রতিকৃতি প্রদর্শিত হবে। প্রতিকৃতিটি ৫৩ ফুট দৈর্ঘ্য ও ৩৮ ফুট প্রস্থ। সর্ববৃহৎ এই প্রতিকৃতি প্রদশিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আগামী ২৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রচিত গ্রন্থাবলী নিয়ে পাঠচক্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উপলক্ষ্যে একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় এই পাঠচক্রে প্রায় ১০০জন পাঠক অংশগ্রহণ করবেন। উক্ত পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট্য কথা সাহিত্যেক আনিসুল হক। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রচিত গ্রন্থাবলী নিয়ে বিশিষ্ট্য কথা সাহিত্যেক আনিসুল হক এবং শিশু পাঠকগণ মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর রচিত গ্রন্থাবলী হলো: শেখ মুজিব আমার পিতা; ওরা টোকাই কেন?; আমার স্বপ্ন, আমার সংগ্রাম; আমরা জনগণের কথা বলতে এসেছি; সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র; সাদা কালো এবং সবুজ মাঠ পেরিয়ে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ববধান এবং সঞ্চালনায় থাকবেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক জ্যোতিকা পাল জ্যোতি। বেলা ৪.৩০ টায় একাডেমির নাট্যশালার গেইট এর সামনে থেকে বের করা হবে শোভাযাত্রা এবং বিকাল ৫ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে দেশব্যাপী শিশু-কিশোর-যুব চিত্রশিল্পীদের চিত্রাংকন প্রতিযোগিতা। রয়েছে জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X