কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

স্তন ক্যান্সার সচেতনতা মাস শুরু

স্তন ক্যান্সার সচেতনতা মাস শুরু। ছবি : সংগৃহীত
স্তন ক্যান্সার সচেতনতা মাস শুরু। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী নারীদের মধ্যে শীর্ষস্থানে থাকা নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় আট হাজার। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নাই। এমন পরিস্থিতিতে আজ রোববার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এর আয়োজন করে থাকে।

প্রায় ত্রিশটি জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য এবং নারী সংগঠনের মোর্চা 'বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম'। ২০১৩ সালের ১ অক্টোবর 'সবাই মিলে একসঙ্গে স্তন ক্যান্সার সচেতনতায় কাজ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছিলো এই মোর্চা। রোববার এই মোর্চার দশম প্রতিষ্ঠা বার্ষিকী।

স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে রোববার থেকে তারা মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এ দিন সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার, বারডেমের সাবেক পরিচালক ও স্বাস্থ্যবিষয়ক লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক সায়েফ উদ্দিন আহমেদ সপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X