শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

অপতথ্য রোধে নারী সাংবাদিকদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা ও অন্যরা। ছবি : কালবেলা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা ও অন্যরা। ছবি : কালবেলা

আসন্ন সাধারণ নির্বাচনে অপতথ্য থেকে সমাজকে রক্ষায় ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জনগণের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সাংবাদিকরা। এর মাধ্যমে জনগণ গুজব থেকে রক্ষা পাবেন। এক্ষেত্রে নারী সাংবাদিকদের প্রতি যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।

নারী সংবাদকর্মীদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) আয়োজিত ‘ফ্যাক্ট চেকিং এবং ভেরিফিকেশন টেকনিক’-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন।

নুরুন নাহার হেনা বলেন, প্রতিটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য ফ্যাক্ট চেকিংয়ের কৌশলগুলো রপ্ত করতে পারলে অপতথ্য বা গুজব অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে।

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেন, নারী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তৈরির ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকৃত, ভুয়া তথ্য এবং গুজব প্রভৃতি রোধে কর্মশালাটি নারী সাংবাদিকদের খুবই কাজে আসবে বলে আশা প্রকাশ করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান আলোচক আবু রুশদ মো. রুহুল আমিনের আলোচনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ও ভুয়া সংবাদ প্রতিরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, গুগল, টুইটার আইনের আওতায় আনা এবং সাংবাদিকতায় অপতথ্য রোধে সঠিক তথ্য যাচাইয়ের কৌশলসমূহ প্রভৃতি বিষয় উঠে আসে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গণমাধ্যমকর্মীদের জন্য ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

অন্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক কর্মশালায় আলোচনা করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক নাফিস আহমেদ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন নারী প্রতিনিধি অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X