কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অশুভ শক্তিকে প্রতিরোধে ঐকমত্য

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অশুভ শক্তি প্রতিরোধে ছয় রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে লিবারেল ইসলামিক জোট। ছবি : কালবেলা
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অশুভ শক্তি প্রতিরোধে ছয় রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে লিবারেল ইসলামিক জোট। ছবি : কালবেলা

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অশুভ শক্তি প্রতিরোধে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ছয় রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত লিবারেল ইসলামিক জোট। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার করে জোটের নেতারা বলেছেন, দেশে উগ্র সাম্প্রদায়িকতার চর্চা বন্ধ করতে হলে রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারবে না। তাই যেকোনো মূল্যে ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। মুক্তিযুদ্ধের মূলনীতিতে রাষ্ট্র ফিরে গেলে সবার অধিকার সমান হবে। তখন মৌলবাদী গোষ্ঠীও মাথানত করে চলবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর পল্টনে এক রেস্তোরায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে আয়োজিত বৈঠকে এ প্রতিশ্রুতি দেন এসব রাজনৈতিক জোটের নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অশুভ শক্তিকে প্রতিরোধে ঐকমত্য প্রকাশ করেন উভয় পক্ষ। জোটের চেয়ারম্যান শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী আল মাইজভাণ্ডারী এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এর নির্বাহী চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান চৌধুরী।

উভয় সংগঠনের প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনায় মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বিকাশে এগিয়ে যাওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে রক্ষাসহ অশুভ শক্তিকে প্রতিরোধে দৃঢ় ঐকমত্য ব্যক্ত করা হয়। সভায় উভয় সংগঠনের মধ্যে যোগাযোগ রক্ষায় ৬ (ছয়) সদস্যবিশিষ্ট লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- লিবারেল ইসলামিক জোটের মুফতি মওলানা মনিরুজ্জামান, খালেদ শাহরিয়ার, সেলিম আহমেদ এবং ঐক্য পরিষদের মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব ও রমেন মণ্ডল।

সভায় উপস্থিত ছিলেন লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, সমন্বয়ক মরহুম শেরে বাংলা একে ফজলুল হকের নাতনী ফারাহনাজ হক চৌধুরী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি হাসরত খান ভাসানী, মো. আজিজুর রহমান, মো. গোলাম মোর্শেদ, আল্লামা হানিফ নূরী, শাহ্ সুফি সাইয়্যেদ আলমনূরী আল সুরেশ্বরী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নির্মল রোজারিও, এ্যাড. রাণা দাশগুপ্ত, রঞ্জন কর্মকার ও ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X