কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর চোখের চিকিৎসা দেবে সৌদি

বামে, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসসা আল দুহাইলান এবং কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের জন্য সহকারী সুপারভাইজার জেনারেল ডক্টর আকিল আল গামদি। ছবি : সংগৃহীত
বামে, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসসা আল দুহাইলান এবং কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের জন্য সহকারী সুপারভাইজার জেনারেল ডক্টর আকিল আল গামদি। ছবি : সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে করেছে সৌদি আরব। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এই ক্যাম্পেইনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান।

বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের সহকারী সুপারভাইজার-জেনারেল আকিল আল গামদি কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধীদের হার কমাতে সাহায্য করা হবে।

তিনি বলেন, ক্যাম্পেইনটি প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে। বর্তমানে এ ক্যাম্পেইনের আওতায় ঢাকার ৫০টি স্কুলে স্ক্রিনিং কার্যক্রম চলছে। এর আওতায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সকালে আমরা একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে ক্যাম্পেইন শুরু করেছি। প্রতিষ্ঠানটি আগামী তিন দিনের মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে স্ক্রিন করবে।

এই ক্যাম্পেইনের আওতায় যাদের চশমা প্রয়োজন হবে তাদের জন্য তা সরবরাহ করা হবে। এর বাইরে যাদের আরও চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে তাদের চিকিৎসকের নিকট পাঠানো হবে।

কেএসরিলিফ বাংলাদেশসহ বিশ্বের ৯৩টি দেশে সৌদি আরব বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশকে ইতোমধ্যে প্রায় আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে দুই কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X