কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই ওমরাহ করার সুযোগ পাবেন বাংলাদেশিরা

সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য সৌদি ভ্রমণের নতুন এই নিয়মের কথা জানান সৌদি রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের জন্য সৌদি ভ্রমণের নতুন এই নিয়মের কথা জানান সৌদি রাষ্ট্রদূত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ভিসা না নিয়ে গিয়েও সৌদি আরবে চারদিন থাকতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা, করতে পারবেন ওমরাহ। এই সুবিধা পেতে সৌদি আরবের যে কোনো এয়ারলাইন্সের ট্রানজিটের যাত্রী হিসেবে যেতে হবে দেশটিতে। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেনজেন ভিসা থাকলে দেশটিতে ট্রানজিটেও ভিসা ছাড়া চারদিন অবস্থান করতে পারবেন যেকোনো বাংলাদেশের নাগরিক।

মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৌদি আরবে ২৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসী। যাদের মধ্যে শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী সবধরনের মানুষই রয়েছেন। এ ছাড়া মুসলিম উম্মাহর পবিত্র ভূমিতে প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি যান হজ ও ওমরাহ পালন করতে।

তবে ভিসা জটিলতার কারণে হজ ও ওমরাহ পালনের স্বপ্নপূরণ হয় না অনেকেরই। অভিযোগ রয়েছে, ভিসা প্রদানের ক্ষেত্রে এজেন্টদের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ারও।

এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি অভিবাসীকর্মীদের ভিসা ফি নেয়া হয় না। তবে স্মার্টকার্ড আগে দিলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হবে। এ ছাড়া বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব্যয় নিয়োগকর্তারা বহন করার কথা থাকলেও দালালসহ নানা চক্রের কারণে হয়রানিসহ অর্থের অপচয় হচ্ছে।

এদিকে আগামী বছর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে সফর করবেন। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অনন্য উচ্চতা পাবে বলে মনে করেন রাষ্ট্রদূত। সৌদি আরবের কিং সালমান দাতব্য সংস্থার উদ্যোগে এ বছর ৩০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১০

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১১

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১২

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৩

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৪

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৫

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৬

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

২০
X