কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর যে আলোচনা হলো

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কারবি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেন, বৈঠকে (নির্বাচনের পাশাপাশি) জলবায়ু পরিবর্তনসহ আরও কয়েকটি বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেওয়ার পর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি গত ২৭ সেপ্টেম্বর সেখানকার বাংলাদেশি দূতাবাস পরিদর্শন করেন। পরে সেখানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে জাতিসংঘের অধিবেশনের মাঝে প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং কাউন্সিলর ডেরেক শলেতেরও বৈঠক হয়। দুই দেশের মধ্যকার টানপড়েনের মাঝে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের ২২ মে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। যেখানে কাউকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা হলে তাদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এসব কাজের মধ্যে অন্যতম হলো ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারে বাধা দেওয়া। এ ছাড়া আরও রয়েছে নানা প্রক্রিয়ায় রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা ইত্যাদি।

যুক্তরাষ্ট্র চলতি বছরের ২২ মে নতুন ভিসানীতি ঘোষণা ছাড়াও ২০২১ সালে র‌্যাবের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X