কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘনা থেকে পদ্মা আসছে রাজউকের আওতায়

সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ

ঢাকার পূর্বে মেঘনা নদী এবং পশ্চিমে (প্রকৃতার্থে দক্ষিণ) পদ্মা ব্রিজ পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিক্ষেত্র হিসেবে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সরকারের অনুশাসন পেলে রাজউক কর্তৃক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের ৮টি অঞ্চলের এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন।

তিনি বলেন, রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশনভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় ওই এলাকা বাদে রাজউক অধিক্ষেত্র পুনঃনির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।

মোহাম্মদপুরের অবাঙালিদের কেরানীগঞ্জে পুনর্বাসন বিষয়ে সরকারদলীয় সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X