কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৩৭ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এস এ পরিবহন ভবনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বহু মালামাল

সকাল ১০টার পর এস এ পরিবহনের ভবনে আগুন লাগে। ছবি : কালবেলা
সকাল ১০টার পর এস এ পরিবহনের ভবনে আগুন লাগে। ছবি : কালবেলা

রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের আধা ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে বহু মালামাল। এতে প্রয়োজনীয় নথিপত্রও রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার পর হঠাৎ ভবনটিতে আগুন লাগে। এরপর প্রথমে বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় তারা। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। কুরিয়ার সার্ভিসের অফিস হিসেবে ভবনটিতে মজুত বহু মালামাল পুড়ে গেছে।

এর আগে সকাল সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে বলেছিলেন, কাকরাইলে এস এ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লাগে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১০

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১২

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৩

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৫

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৬

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৭

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৮

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৯

টিকটক করায় স্ত্রীকে হত্যা

২০
X