কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৯:২৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত আমানুল হকের পরিচয়পত্র পেশ

তুর্কমেনিস্তানের স্পিকার মিসেস দুনিয়াগুজেল গুলমানোয়া’র কাছে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আমানুল হক তার পরিচয়পত্র পেশ করেন। সৌজন্য ছবি
তুর্কমেনিস্তানের স্পিকার মিসেস দুনিয়াগুজেল গুলমানোয়া’র কাছে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আমানুল হক তার পরিচয়পত্র পেশ করেন। সৌজন্য ছবি

তুর্কমেনিস্তানের জাতীয় সংসদের স্পিকার মিসেস দুনিয়াগুজেল গুলমানোয়া’র কাছে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. আমানুল হক তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দেশটির আন্তর্জাতিক ও আন্তঃসংসদীয় সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বেগমুরাত মুহাম্মেদভ উপস্থিত ছিলেন।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) জানানো হয়, তুর্কমেনিস্তানের প্রথা অনুসারে গত সোমবার আড়ম্বরপূর্ণ আয়োজনে রাষ্ট্রদূত আমানুলের পরিচয়পত্র পেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিণী রুনা মাহজাবিন আহমেদ এবং দূতাবাসের দ্বিতীয় সচিব মো. শফিক উদ্দিন উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত তুর্কমেনিস্তানের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি স্পিকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি সেরদার বার্ডিমুহমাদভকে শুভেচ্ছা জানান।

দেশটির স্পিকার বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতের সময়কালে বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে স্পিকারকে অবহিত করেন।

বৈঠকের পর রাষ্ট্রদূত মো. আমানুল হক তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী মিসেস মাহরি বাসিমোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তুর্কমেনিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া-প্যাসিফিক) গুরবানদুরডি সাপারোভ উপস্থিত ছিলেন।

এ সময় উভয় দেশের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রদূত তার পরিচয়পত্রের অনুলিপি প্রদান করেন।

এরপর রাষ্ট্রদূত মো. আমানুল হক তুর্কমেনিস্তানের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X