কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের ডেটা অনলাইনে নিবন্ধনের সময় বাড়ল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের ডেটা অনলাইনে নিবন্ধনের সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ডেটা আপলোড না করা হলে DAMS (Digital Arms Management Syestem) ব্যবহার করে ভবিষ্যতে কোনো আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করা হবে না।

কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় অনলাইনে ডেটা এন্ট্রির সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা ‘ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র নবায়নসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ লক্ষ্যে ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যাবলি পূরণপূর্বক অত্র কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় প্রয়োজনীয় কাগজপত্র (মূল লাইসেন্স, এনআইডি ও টিন সার্টিফিকেটের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি, লাইসেন্সধারীর স্বাক্ষর) জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X