কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর টিকিটের অর্থ বাঁধাই করে রাখল রেল কর্তৃপক্ষ 

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা টিকিট কাটেন। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা টিকিট কাটেন। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানার কেনা সাত টিকিটের অর্থ বাঁধাই করে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত রোববার রাতে কমলাপুরে ঢাকা রেলওয়ের বাণিজ্যিক দপ্তরে ছবিটি টানানো হয়।

সোনালি রঙের ফ্রেমের ছবিতে ছয়টি ৫০০, দুটি ১০০ ও একটি ৫০ টাকার নোট রয়েছে। দুটি অনটেস্ট টিকিট ও বুকিং সহকারী সীমা স্বাক্ষরিত উদ্বোধনী ট্রেনের টিকিট বিক্রির ৩২৫০ টাকার ভাউচারও ছবিতে স্থান পেয়েছে। ক্যাপশনে বিস্তারিত লেখা রয়েছে।

গত ১০ অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকা- যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার এ প্রকল্পের ৮২ কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় মাওয়া প্রান্তে। সেখানে সুধী সমাবেশ শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা মাওয়া রেলস্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে উঠে ফরিদপুরের ভাঙ্গায় গিয়ে নামেন।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, দুই বোন পরিবারের সদস্যসহ সাতটি টিকিটের অর্থ পরিশোধ করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি ও শেখ রেহানা দুটি টিকিট কিনেন। বিক্রি হওয়া টিকিট থেকে আয় হয়েছে তিন হাজার ২৫০টাকা। ছবি টানানোর কথা নিশ্চিত করে ঢাকা রেলওয়ের বাণিজ্যিক দপ্তরের প্রধান মো. শাহ আলম কিরণ শিশির কালবেলাকে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধনী দিনে বাণিজ্যিক ট্রেন পরিচালনা হয়নি। তাই উদ্বোধনী ট্রেন থেকে আয়ের টাকা স্মৃতি হিসেবে আমরা বাঁধাই করে রেখেছি।

তিনি বলেন, টিকিট বিক্রির এ অর্থ আমাদের কাছে শক্তির প্রতীক-এগিয়ে যাওয়ার প্রেরণা। সেই শক্তি-প্রেরণা অফিস কক্ষে বাঁধিয়ে রাখা হচ্ছে। এই স্মৃতিটুকু সবার দেখার সুযোগ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১০

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১১

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১২

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৩

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৪

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৫

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৬

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

২০
X