কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১১:৫১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

কারামুক্তির পরদিন মার্কিন দূতাবাসে আদিলুর-এলান

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ছবি : সংগৃহীত
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। ছবি : সংগৃহীত

মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গেছেন।

আজ সোমবার সেখানে তারা রাষ্ট্রদূত পিটার হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে কুশল বিনিময় করেন।

যুক্তরাষ্ট্রের ঢাকা অ্যাম্বাসির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে তাদের সঙ্গে কুশল বিনিময়ের ছবি পোস্ট করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘যখন কোনো প্রাণবন্ত নাগরিক সমাজ এগিয়ে যায় এবং সুরক্ষিত থাকে, তখন সরকার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে। আমাদের নাগরিক সমাজের বিজয়ীদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের (নাগরিক সমাজ) প্রচেষ্টাকে সালাম জানাই!’

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযানের সময় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মামলায় গত ১৪ সেপ্টেম্বর তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ মামলায় ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরে ১০ অক্টোবর এ দণ্ডাদেশের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করা হয় বলে ওইদিন জানিয়েছিলেন তাদের আইনজীবীদের একজন রুহুল আমিন।

এরপর গতকাল রোববার বিকেলে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যার পর তারা কারাগার থেকে মুক্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X