কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর মাঠে ১৫ দিন পুলিশ রাখতে চায় ইসি

নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি
নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি

আসন্ন জাতীয় নির্বাচন হওয়ার পরবর্তী ১৫ দিন পুলিশ মোতায়েন রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সহিংসতা রোধে পুলিশ মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বুধবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। ইসির অতিরিক্ত সচিব বলেন, ভোটের মাঠে নিরাপত্তা নিশ্চিতে মূলত পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনী নিয়োজিত থাকে। এ ছাড়া নির্বাচনের সময় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করে সশস্ত্র বাহিনী। পুলিশ ভোটের আগে দুদিন ও পরে দুদিন পর্যন্ত মোট চার দিন দায়িত্ব পালন করে। আনসার সদস্যরা ভোটের আগে-পরে মিলিয়ে দায়িত্ব পালন করেন মোট পাঁচ দিন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী আইন অনুযায়ী ভোটের ১৫ দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত রাখার সুযোগ আছে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে।

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা বলে আসছে ইসি। তবে তপশিল ঘোষণার তারিখ চূড়ান্ত করেনি প্রতিষ্ঠানটি। ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ কর্মকর্তাদের যারা প্রশিক্ষণ দেবেন, সেসব প্রশিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X