কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া

মসজিদে দোয়া করছেন মুসল্লিরা। পুরোনো ছবি
মসজিদে দোয়া করছেন মুসল্লিরা। পুরোনো ছবি

ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মোনাজাত ও দোয়া করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর এ দোয়া করা হয়।

মোনাজাতে ইসরায়েলের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এ সময় গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে নিহত নাগরিকদের রুহের মাগফিরাতে বিশেষ দোয়া করা হয়।

এ সময় খতিবসহ মসজিদের মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। সবাই চোখের পানিতে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শনিবার (২১ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, গাজাসহ ফিলিস্তিনজুড়ে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে এ রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ উপলক্ষে আজ বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা হবে।

আরও বলা হয়, আগামীকাল দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি। এ ছাড়া গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X