কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত বৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ : সৌদি যুবরাজ

বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : এসপিএ
বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : এসপিএ

গাজায় ইসরায়েলি হামলাকে নৃশংস বলে উল্লেখ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, ইসরায়েল-হামাস সংঘাত বৃদ্ধির পরিণতি হবে ভয়াবহ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে দুই নেতা ইসরায়েল ও গাজায় নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি কমাতে একমত হয়েছেন। তারা এ অঞ্চলে উত্তেজনা এড়াতে প্রয়োজনীয় পদেক্ষপের ওপর জোর দেন এবং যুদ্ধে সম্মুখসারিতে থেকে মধ্যস্থতার ব্যাপারে একমত হয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজ বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে তা ঘৃণিত অপরাধ। গাজার এমন হামলাকে পাশবিক বলে বিবেচনা করে সৌদি আরব। বৈঠকে তিনি গাজায় নিরীহ মানুষের নিরাপত্তায় কাজ করার বিষয়ে জোর দেন।

বৈঠকে দুই নেতা গাজায় ওষুধ খাবার ও পানীয়সহ মানবিক সহায়তা পাঠানোর ব্যাপারে চাপ বাড়ানোর ব্যাপারে একমত হন।

উল্লেখ্য, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার তেলআবিব সফরে যার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠক করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X