কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য শোক পালন করবে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস

ঢাকার মার্কিন দূতাবাস। পুরোনো ছবি
ঢাকার মার্কিন দূতাবাস। পুরোনো ছবি

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করবে। তারা দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখবে। শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

ফিলিস্তিনিদের জন্য শোক পালনে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আজ শুক্রবার মসজিদে মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশের এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র দূতাবাস অংশ নেবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। এই সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৪ দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে গাজায় নিহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এখন পর্যন্ত গাজায় ৪ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে এক হাজার ৬৬১টি শিশু রয়েছে। এ ছাড়া ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে এখন পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০০ ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০৩ জন। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা চালাতে গাজা সীমান্তে বহু সেনা ও সমরাস্ত্র জড়ো করেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X