কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

রোববার রাজধানীর যেসব এলাকায় লোডশেডিং হবে

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য রোববার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় লোডশেডিং থাকবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি)। শনিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিজিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রামপুরা সুপার গ্রিড উপকেন্দ্রে পিজিসিবির গ্রিড ট্রান্সফরমারের ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপনজনিত কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিক কমে যাবে।

এর ফলে ডিপিডিসির আওতাধীন বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজ বিল্ডিং, ও তৎসংলগ্ন এলাকা,মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু এলাকা রোড, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকা, সিপাহীবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন ও মুগদা, ওয়াপদা গলি এলাকায় লোডশেডিং হতে পারে।

এছাড়া, মান্ডা ঝিলপাড়, মানিকনগর, কাজির বাড়ি, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর আংশিক, গ্রিন মডেল ব্লক-এ ও তৎসংলগ্ন এলাকা, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিন রোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরীবাগ ও তৎসংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা মেডিকেল ও তৎসংলগ্ন এলাকায় লোডশেডিং হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X