সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সিলেট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে তীব্র হচ্ছে লোডশেডিং, এতে জনজীবন অতীষ্ট হয়ে উঠেছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় অন্ধকারে থাকছে কোনো না কোনো এলাকা। দিনে ও রাতের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় নগরের বেশির ভাগ এলাকা।

এক এলাকায় বিদ্যুৎ এলে অন্য এলাকায় থাকে লোডশেডিং। এতে শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ না থাকায় পানির সংকটও তীব্র হচ্ছে। বাণিজ্যিক এলাকায় দিনের অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় শঙ্কায় ব্যবসায়ীরা।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সিলেট মহানগরে ১২৪ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে ৬২ মেগাওয়াট। সিলেট জেলায় ১৫০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে ৮০ মেগাওয়াট। এ ছাড়া সিলেট বিভাগে ২৩০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে ১৩০ মেগাওয়াট।

নগরের জিন্দাবাজারের বাসিন্দা মানিক আহমদ কালবেলাকে বলেন, এক সময় ১০-১৫ মিনিট পরে বিদ্যুৎ চলে আসত; কিন্তু এখন এক ঘণ্টা পরপর লোডশেডিং হলেও বিদ্যুৎ দেওয়ার কোনো লক্ষণ দেখা যায় না।

লামাবাজার এলাকায় নাসিম আহমদ কালবেলাকে বলেন, বিদ্যুৎ না থাকায় পানিরও তীব্র সমস্যা হচ্ছে। এলাকার মানুষ টাকা দিয়ে পানি কিনেছেন। এ অবস্থা চলতে থাকলে মানুষ এক সময় রাস্তায় নেমে আসবে।

কেবল বাসাবাড়িতে নয় বিদ্যুৎবিভ্রাটের ফলে নগরের ব্যবসা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ছে চরমভাবে। কোথাও জেনারেটর চালিয়ে আবার কোথাও আইপিএসের ওপর ভর করে ব্যবসা পরিচালনার চেষ্টা করছেন তারা।

জিন্দাবাজারের ব্যবসায়ী রাজন আহমদ জানান, গত এক সপ্তাহ ধরে ব্যবসার পরিবেশ নেই। এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যায়। এতে ক্রেতারা আসতে চায় না।

সিলেটে গত এক সাপ্তাহে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়া এবং ঘন ঘন লোডশেডিং থাকায় নাকাল হয়ে পড়ে জনজীবন। ফলে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। বিদ্যুতের ভোগান্তি চরমে উঠায় অনেক জায়গায় বাধ্য হয়েই সিটি করপোরেশনের থেকে পানি কিনে ব্যবহার করছেন নগরবাসী।

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান কালবেলাকে বলেন, জ্বালানি সংকটে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, এ কারণে লোডশেডিং হচ্ছে। চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া পর্যন্ত এই সমস্যা থাকতে পারে।

বিদ্যুৎ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির কালবেলাকে বলেন, চাহিদা থেকে বরাদ্দ কম হলে এমনিতেই লোডশেডিং হয়। এটা শুধু সিলেটে নয়, সারা দেশে একই অবস্থা। সহসাই এই অবস্থার উন্নতি হচ্ছে না। শীত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১০

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১১

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১২

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৪

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৫

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৬

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৭

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৮

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X