কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:২৪ এএম
অনলাইন সংস্করণ

ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি : হারুন

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। পুরোনো ছবি
ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ। পুরোনো ছবি

রাজধানীতে শনিবার বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে পুলিশ খোঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে ডিবি প্রধান এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি। একই ভাবে আজ যে বা যারা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন দিয়েছে, তাকে আমরা খুঁজছি। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করব এবং আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।’

ডিবি প্রধান বলেন, ‘পুলিশের যতগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তেমনিভাবে এই গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে তারাই ওই কাজটা করেছে।’

ডিবি প্রধান আরও বলেন, ‘একটা ড্রেস পরিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা যারা করছেন, তারা সফল হবেন না। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X