কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি কূটনীতিকদের দেশের পরিস্থিতি জানাবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ, বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো। এতে রাজপথে উত্তেজনা ছড়াচ্ছে। এ অবস্থায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কয়েকটি সূত্র বলছে, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। বিএনপির সহিংসতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের গ্রেপ্তারের বিষয়ে বিদেশিরা প্রশ্ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নির্বাচনকালীন সরকার, সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে সরকারের সদিচ্ছা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুনর্ব্যক্ত করতে পারেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X