কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতদফা দাবি আদায়ে ঐক্য পরিষদের মহাসমাবেশ ১৭ নভেম্বর

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের দেয়া সাতদফা প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী চার নভেম্বরের পরিবর্তে ১৭ নভেম্বর মহাসমাবেশ করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঐক্য পরিষদের একাধিক শীর্ষ দায়িত্বশীল সংগঠক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দাবি আদায়ে আগামী চার নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়েছিলেন ঐক্য পরিষদের নেতারা। কিন্তু চার তারিখ উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে ঐক্য পরিষদের সমাবেশে লোকসমাগম কম ও বাধাগ্রস্ত হতে পারে। এই বিবেচনায় নতুন তারিখ ঠিক করা হয়েছে।

বুধবার ঐক্য পরিষদের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসমাবেশের নতুন তারিখ ঘোষণা দেয়া হবে।

ঐক্য পরিষদের ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে সংসদের চলা বিশেষ অধিবেশনে জাতীয় সংখ্যালঘু কমিশন বিল পাশের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। আগামী দুই নভেম্বর বর্তমান সরকারের মেয়াদে সংসদ অধিবেশন শেষ হতে যাচ্ছে।

পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত কালবেলাকে বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সংসদ অধিবেশনে প্রতিশ্রুত বিল পাশ হওয়ার কোন আলামত দেখছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X