কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে সংখ্যালঘু অধিকার পার্টির বিশেষ প্রার্থনা

মোমবাতি প্রজ্বলন। ছবি : কালবেলা
মোমবাতি প্রজ্বলন। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার পার্টির (বিএমআরপি) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংখ্যালঘু অধিকার পার্টির উপদেষ্টা অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির সভাপতি প্রসেনজিৎ কুমার হালদার, সাধারণ সম্পাদক তন্ময় মৌলিক, যুগ্ম সম্পাদক সৌরভ গাঙ্গুলি সকাল, অরিন্দম কর্মকার, বিপুল বর্মন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শান্ত সাহা, সহদপ্তর সম্পাদক সজল মন্ডল শুভ, সংখ্যালঘু অধিকার পার্টির উপদেষ্টা ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, সীতাকুন্ড আশ্রমের মহারাজ প্রবানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুব ও ছাত্রঐক্য পরিষদের প্রদীপ প্রজ্বলন শুক্রবার

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় যৌথ প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ যুবঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব জেলা ও মহানগরের প্রেস ক্লাব, শহীদ মিনার অথবা মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হবে। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে হবে এই কর্মসূচি।

বৃহস্পতিবার বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসকনের বিশেষ প্রার্থনা শুক্রবার

বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইসকন স্বামীবাগ আশ্রমে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X