শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধে সারা দেশে বাস-লঞ্চ ও ট্রেন চলাচল নিয়ে যে সিদ্ধান্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিএনপির-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পরিবহন মালিক সমিতি।

শনিবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধে আগের মতোই গাড়ি চলাচল করবে। অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।

তবে এর আগে তিন দিনের অবরোধের ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমিতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে নিরাপদে যানবাহন চলাচলে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, বিআরটিসির বাস চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X