কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০৩ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই আরও ১০ প্লাটুন

সড়কে বিজিবির টহল। ছবি : সংগৃহীত
সড়কে বিজিবির টহল। ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।

রোববার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‌্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টায় ৯টি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রোববার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৬.৩০ পর্যন্ত ১২টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে। যার মধ্যে ঢাকা সিটিতে সাতটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) দুটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি (১০টি) বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।’

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক নামের বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাহিনীটি জানায়, রাত ১০টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনের বাসে আগুন লাগানো হয়।

ঢাকার বাইরের আগুনের ঘটনাগুলো নিয়ে ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৪২ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। রাত ১১টা ৪৫ মিনিটে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গভীর রাতে ২টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। রাত তিনটা ৫২ মিনিটে রংপুরের পীরগঞ্জের তিন রাস্তার মোড়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়।

এদিকে রোববার ভোররাত চারটায় ঢাকার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে জুরাইনের বালুর মাঠ এলাকায় তুরাগ পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটে।

ভোররাত পাঁচটা ১৭ মিনিটে ঢাকার মিরপুর ৬ নম্বরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল ৬টা ২৪ মিনিটে গাজীপুরের ভোগরায় বাসে আগুনের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X