সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জানালেন পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। ছবি : কালবেলা

অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। শুক্রবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে৷ ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। এ ছাড়া কম দামে চাল বিক্রি করা হচ্ছে৷ এক কোটি কার্ড সারা দেশে সরকার নির্ধারণ করে দিয়েছে৷ আশা করছি, অগ্রহায়ণ মাসের পরেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে।’

এ সময় এমএ মান্নান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই৷ আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি৷ প্রধানমন্ত্রীও উৎফুল্ল। কোথাও কোনো চাপবোধ নেই। আমিও তো আমার গ্রামে প্রত্যেক সপ্তাহে আসছি। চাপ হলে তো আসতাম না। কাজেই চিন্তার কোনো কারণ নেই, সময় মতোই সবকিছু হবে৷’

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আইন আছে, আইন মানলেই সুষ্ঠু হবে৷ সরকারকে শুধু আইন মানলে হবে না। সব রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরও আইনের আওতায় আসতে হবে। তারা যদি আইন মানে তাহলে তো সমস্যা নাই। একটি গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিয়েছে৷ তারা মানুষের জানমালের ক্ষতি করছে৷ যারা বাস, ট্রাক ভাঙার নেতৃত্ব দেয় তারা এমপি হলে খবর আছে, সংসদে গেলে আরও খবর আছে৷’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, সার্কেল এসপি শুভাশিস ধর, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ওসি খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১০

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১১

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১২

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৩

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৪

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৫

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৮

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৯

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

২০
X