কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কম দামে পণ্য ঢাকার যে ৩০ স্থানে পাওয়া যাচ্ছে

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর স্বল্প আয়ের মানুষদের ভর্তুকি মূল্যে পণ্য দিতে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঢাকার ৩০টি স্থানে ট্রাকে করে এই পণ্য বিক্রি চলছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির প্রধান কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ট্রাক থেকে সবাই পণ্য কিনতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৩০০ মানুষ পণ্য পাবেন। সে হিসাবে ঢাকায় প্রতিদিন ৯ হাজার ক্রেতা ভর্তুকি মূল্যে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

আজ থেকে রাজধানীর যেসব স্থানে টিসিবির ট্রাক থাকবে, সেগুলো হলো- খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজসংলগ্ন এলাকা, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচাবাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, আবদুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক এলাকা, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে, মহাখালী কাঁচাবাজার, কচুক্ষেত বাজার (ক্যান্টনমেন্ট), গাবতলী বাসস্ট্যান্ড, কুড়িল বিশ্বরোড, মিরপুর–১ নম্বর শাহ আলী মাজার, মিরপুর–১০ নম্বর গোল চত্বর, মিরপুর ইসিবি চত্বর, কলেজগেট (হৃদরোগ হাসপাতাল), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি জিগাতলা, ফার্মগেট আনন্দ সিনেমা হল, রামপুরা বাজার, শাহজাদপুর বাজার, মিরপুর কালশীর মোড়, বেগুনবাড়ি (দীপিকার মোড়) ও শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন এলাকা।

জানা গেছে, প্রতিদিন একই স্থানে টিসিবির ট্রাক নাও থাকতে পারে। প্রয়োজন অনুসারে ট্রাকে পণ্য বিক্রয়ের স্থান পরিবর্তন করা হতে পারে।

এর আগে, সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার থেকে রাজধানী ঢাকাতে ‘ট্রাকসেল’ শুরু হবে। ২৫ থেকে ৩০টি স্থানে এই ট্রাকসেল হবে। সেখান থেকে যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল নিতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X