কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদেই থাকছেন তোফাজ্জল 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ছবি : সংগৃহীত

নিয়মত চাকরির বয়স শেষে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আগামী ৫ জুলাই থেকে তাকে নিয়োগ দিয়ে রোববার (২৫ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়মানুযায়ী একই দিন তোফাজ্জল হোসেন মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৪ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তোফাজ্জল গত বছরের ডিসেম্বরে সিনিয়র সচিব থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও সিনিয়র সচিব পদে দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X