রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৯:২৮ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

সচিবালয়। ছবি : সংগৃহীত
সচিবালয়। ছবি : সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। কর্মদিবস শেষ করে মোট পাঁচ দিন ছুটিতে যাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে অন্যান্য পেশার মানুষের ঈদের ছুটি শুরু হয়েছে। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি মিলবে আজ। অফিস শেষে বাড়ি ফিরতে শুরু করবেন অনেকে। ঈদের পর আগামী ২ জুলাই খোলা হবে সরকারি অফিস।

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি ছিল আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মানুষ ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ঈদের আগে সাধারণত একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে রওয়ানা করে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সবাইকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X