কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি প্রকাশ

কক্সবাজারে নির্মিত দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। ছবি : সংগৃহীত
কক্সবাজারে নির্মিত দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে আগামী ১ ডিসেম্বর থেকে ছুটে চলবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন। এই ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। এর নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি আসন থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

এদিকে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পিছিয়ে গেছে ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এই রুটের আগাম টিকিট বিক্রির কথা ছিল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে কোন দিন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

টিকিট বিক্রি শুরু না হলেও ১৩ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া লাগবে ১২৫ টাকা আর মেইল ট্রেনে লাগবে ১৭০ টাকা। শোভন চেয়ারে ৫০০ ও এসি বার্থে (ভ্যাটসহ) পড়বে ১ হাজার ৭২৫ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X