চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পথেই বগি ফেলে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস ট্রেন

ফেলে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি : কালবেলা
ফেলে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি : কালবেলা

চলতি পথেই গার্ড ব্রেক বগি ফেলে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর ঘটনা ঘটেছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। এ ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজার ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে আটকা পড়েছে। বিচ্ছিন্ন বগি না সরানো পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, শনিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি। এ সময় প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এর পর এই ট্রেন ঢাকায় যাওয়ার কথা। অপরদিকে শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিকেল চারটায়ও এই ট্রেন ছেড়ে যায়নি, তা চট্টগ্রাম স্টেশনে ছিল।

রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক কালবেলাকে বলেন, গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার কালবেলাকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে না। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X