চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সেই বিচ্ছিন্ন বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

বিচ্ছিন্ন হওয়া বগিটি উদ্ধারে কাজ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
বিচ্ছিন্ন হওয়া বগিটি উদ্ধারে কাজ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন থেকে গার্ড ব্রেক বগি উদ্ধার করা হয়েছে। এখন চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বগিটি উদ্ধার করা হয়।

এর আগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় শনিবার বিকাল ৩টা ১০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেলে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজের জন্য লোকোমোটিভ ট্রেন পাঠায়।

রেলওয়ের গোমদণ্ডী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ তারেক কালবেলাকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বিচ্ছিন্ন গার্ড ব্রেক বগি উদ্ধার করা হয়েছে। এর জন্য সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এখন চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক।

উল্লেখ্য, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেলে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এতে কেউ হতাহত হননি। তবে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X