কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে কে অংশগ্রহণ করল, কে করল না এটা আমাদের দেখার বিষয় নয় : ইসি আনিছুর

কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

নির্বাচনে কে অংশগ্রহণ করল, কে করল না এটা তাদের দেখার বিষয় নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। সকালে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আনিছুর রহমান বলেন, ‘আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নির্বাচনে কে অংশগ্রহণ করল, কে করল না, কত ভোট পড়ল, ভোটার উপস্থিতি কেমন- এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সংবিধান মেনে সুষ্ঠু নির্বাচন আয়োজন করব।'

নির্বাচন আয়োজনে চলমান হরতাল ও অবরোধের বিষয়ে তিনি বলেন, 'এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি রয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X