কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়’

‘সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নিয়ে বক্তারা এ আহ্বান জানান।

তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই, ভবিষ্যতেও থাকবে না। দেশের প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে সব ধর্ম ও বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে উল্লেখ করে বক্তারা বলেন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, গারো, সাঁওতাল সবাই মিলে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। ’৭২ সালের সংবিধানে জাতীয় মূলনীতির অন্যতম ছিল ধর্ম নিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু পঁচাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বারবার আঘাত এসেছে। কিন্তু প্রতিবারই সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে হিংস্র শকুনের দল বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর আঘাত হানতে চায়। এই আঘাত সবাই মিলে প্রতিহত করতে হবে। রুখে দিতে হবে দেশের শত্রুদের। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করারও আহ্বান জানান সবাই।

সম্প্রীতি বাংলাদেশে আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল হাসান খান, ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক মিহির লাল সাহা, আশরাফ আলী, ভিক্ষু সুনন্দপ্রিয়, মাহবুবুর রহমান বাবু, এফ এম শাহীন, ড. ফারজানা মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

১০

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

১১

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

১২

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৩

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

১৪

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

১৫

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

১৬

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

১৭

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

১৮

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

১৯

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

২০
X