কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন আহমদুল কবির

দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে গণতন্ত্রী পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বরেণ্য রাজনীতিক, সংবাদ সম্পাদক, দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা সাবেক সংসদ সদস্য আহমদুল কবিরের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে গণতন্ত্রী পার্টি।

শুক্রবার (২৪ নভেম্বর) দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে স্মরণ সভায় আহমদুল কবিরের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন, পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ আহম্মদ, খায়রুল আলম, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য কমল ঘোষ, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, মিরাজুল ইসলাম জামান, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, কামরুল ইসলাম, আবুল শাদীদ আহমেদ (সাদী), সৈয়দ আলতাফ হোসেন, রাশেদুল ইসলাম, এ কে এম শহীদুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সব প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন আহমদুল কবির। তার মালিকানায় পরিচালিত দৈনিক সংবাদ পত্রিকা সব প্রগতিশীল আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X