কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৩:২৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১৭ উপনির্বাচন

সভায় যাননি আ.লীগ প্রার্থী, সিইসির উষ্মা

ঢাকা-১৭ উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের সভা। ছবি : সংগৃহীত
ঢাকা-১৭ উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের সভা। ছবি : সংগৃহীত

আসন্ন ঢাকা-১৭ উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আট প্রার্থী নিয়ে করা প্রথম সভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত না আসায় উষ্মা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টায় নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এ প্রার্থীদের নিয়ে আচরণবিধি প্রতিপালন বিষয়ক সভা হয়। এ সময় ভোটের প্রচারে প্রার্থীদের ‘অতি উৎসাহী’না হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠক শুরুর প্রায় আধঘণ্টা পর নৌকার প্রার্থীর প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত হন মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

বিষয়টি জেনে কিছুটা উষ্মার সুরে সিইসি বলেন, উনি কেন আসেননি, প্রতিনিধি কেন এলেন, মিটিং শুরুর আধা ঘণ্টা পরে কেন এসেছেন? জবাবে আরাফাতের প্রতিনিধি বলেন, প্রার্থী অসুস্থ থাকায় আসতে পারেননি।

এ সময় প্রসঙ্গক্রমে কুমিল্লা সিটি নির্বাচনের সময়ও আওয়ামী লীগ প্রার্থীকে মতবিনিময়ে না পাওয়ার কথা মনে করিয়ে দেন সিইসি।

আরাফাতের না আসা প্রসঙ্গে উইলিয়াম প্রলয় সমাদ্দার পরে সাংবাদিকদের বলেন, তিনি (মোহাম্মদ আলী আরাফাত) গতকালই ইসির সভার আমন্ত্রণপত্র পেয়েছিলেন। কিন্তু তার জ্বর। তিনি নিজের ও অন্যদের নিরাপত্তা বিবেচনায় নিজে সভায় না এসে আমাকে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X