কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকক সম্মেলনে দ্বিতীয় সেরা কূটনীতিক হলেন বাংলাদেশি শিক্ষার্থী আহবাব

দ্বিতীয় সেরা কূটনীতিক বাংলাদেশি শিক্ষার্থী আহবাব। সৌজন্য ছবি
দ্বিতীয় সেরা কূটনীতিক বাংলাদেশি শিক্ষার্থী আহবাব। সৌজন্য ছবি

বিশ্বের ৪০ দেশের ৭০ শিক্ষার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দ্বিতীয় সেরা কূটনীতিকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আজওয়াদ আহবাব খান।

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বেস্ট ডিপ্লোমেট কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আহবাব। ব্যাংককে অনুষ্ঠিত কনফারেন্সের প্রতিপাদ্য ছিল ‘জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১১ ও ১৩ অনুসারে পর্যটনের কারণে সৃষ্ট ঝুঁকি হ্রাস এবং টেকসই শিল্পের অগ্রগতি।

আজওয়াদ আহবাব খান থাইল্যান্ড সম্মেলনে সিমুলেশন কান্ট্রি ডেনমার্ক ও মাতৃভূমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অসাধারণ কূটনীতিক পুরস্কার অর্জন করেন। আহবাব এফবিসিসিআই পরিচালক তোসাদ্দেক হোসেন খান টিটো ও আইনজীবী আফরোজা ফিরোজ মিতার একমাত্র সন্তান। তিনি সম্প্রতি ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে সফলভাবে ও লেভেল সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘বেস্ট ডিপ্লোমেট’ এই কনফারেন্স আয়োজন করে। সংস্থাটির লক্ষ্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের পরিচালনায় প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির নানা আয়োজনের মাধ্যমে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের দক্ষ কূটনৈতিক হিসেবে গড়ে তোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X