কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন তিনি। তার ব্যক্তিগত সহকারী তানজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার নামাজে জানাজা বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডি ৭নং রোড সংলগ্ন বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

ওয়ালিউর রহমান ১৯৪২ সালের ২৬ ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকূপায় কাঁচেরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের ফরেন সার্ভিসের চাকরি ছেড়ে মুজিবনগর সরকারে যোগদান করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ও নেতৃত্বে ওয়ালিউর রহমান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যপদ অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি জিয়াউর রহমানের রোষাণলে পড়েন এবং একপর্যায়ে তাকে ওএসডি করা হয়।

প্রধান কারণ দেখানো হয় তিনি বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসের ১৩ এবং ১৭ তারিখে বিলিয়ায় দুইটি সেমিনারের আয়োজন করেন।

‘জেনারেলদের রাজনীতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড’ শীর্ষক ওই সেমিনারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান তখন বিলিয়ার আজীবন সদস্য। এ সময় বিলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রদূত কামরুদ্দিন আহমেদকে নিয়ে তিনি সেমিনারের আয়োজন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X