কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়া উচিত : ড. মীজানুর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, দেশের স্বার্থে ও দলীয় স্বার্থে বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া উচিত। হরতাল-অবরোধের নামে বিএনপি যে অপরাজনীতি করছে তাতে জনগণের সমর্থন নেই। ২০১৫ সালেও জ্বালাও-পোড়াওসহ নানা ধ্বংসাত্মক কার্যক্রম করেছিল দলটি। সেই সময়েও দেশের জনগণ সেটা ভালোভাবে গ্রহণ করেনি। সুতরাং এখন বিএনপির কাজ হবে ধ্বংসাত্মক কর্মসূচিতে না গিয়ে নিজেদের স্বার্থে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা।

শুক্রবার (১ ডিসেম্বর) প্রেস ক্লাবে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) এ সেমিনারের আয়োজন করে।

ড. মীজানুর রহমান বলেন, দেশের স্বাধীনতার বিপক্ষে যত পক্ষ রয়েছে তাদের মঞ্চ হচ্ছে বিএনপি। বিএনপির সিদ্ধান্ত আসে লন্ডন থেকে। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত লন্ডন থেকে নেওয়াই আছে, ফলে আলোচনায় কোনো সমাধান আসবে না।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইআরডিএফবির সভাপতি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ এত বেশি জনসংখ্যা নিয়ে এত বেশি সাফল্য আনতে পারেনি, এত উন্নতি করতে পারিনি। অস্ট্রেলিয়া মহাদেশে ২.৪ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি।

বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের বাংলাদেশ এবং দেশের গণতন্ত্র রক্ষায় তরুণদের নিয়ে এসব প্রচেষ্টা রুখতে হবে। আগামী নির্বাচন হবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধিকার রক্ষার নির্বাচন। এ নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করব এবং এর মাধ্যমে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিজয়ী করব।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। দেশীয় এবং দেশের বাইরের শক্তিগুলো সে অগ্রযাত্রাকে থামাতে চায়। বাংলাদেশকে রক্ষা করতে হলে তরুণদের নিয়ে এসব অপচেষ্টাকে রুখতে হবে।

সাংবাদিক অজয় দাসগুপ্ত বলেন, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের এক সময় ধারণা ছিল, এ দেশটি তাদের সহায়তা ছাড়া টিকবে না। কিন্তু তাদের সে ধারণা পাল্টে দিয়ে এ দেশ ৫৩ বছরে দাঁড়িয়ে সাধারণ নির্বাচনে উপনীত হচ্ছে। এর আগে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো সরকার এত বেশি অর্থনৈতিক সাফল্য নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। আওয়ামী লীগ জনগণের রায়ে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ইআরডিএফবি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ও ইআরডিএফবি’র সিনিয়র সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X