কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি : সংগৃহীত

সারা দেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে তারা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনের পরের পরিবেশও দেখবেন।

রোববার ইইউর কারিগরি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, তাদের কারিগরি বিশেষজ্ঞ দল আমাদের কর্মকর্তাদের সঙ্গে বসতে চেয়েছিল। আমরা বসেছিলাম। তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থেকে নির্বাচনের বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এ নিয়ে তাদের কিছু জানার ছিল, আমরা তা জানিয়েছি। তারা নির্বাচনে প্রার্থী কত, পর্যবেক্ষক কত আসছেন, এগুলো নিয়েও জানতে চেয়েছেন।

তিনি বলেন, তারা সব বিষয় পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের আগে, নির্বাচনের পরের পরিস্থিতি, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হচ্ছে কিনা, তারা সব বিষয় দেখবেন।

এক প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, তারা মূলত আইনগুলো দেখতে চেয়েছেন। এ ছাড়া বাংলা আইনের ইংরেজি চেয়েছেন। তারা বাংলাদেশ ঘুরবেন। প্রয়োজনে তারা কমিশনের সঙ্গেও বসবেন।

ইসির এই কর্মকর্তা বলেন, তারা সব বিষয় জানতে চেয়েছেন, নির্বাচনী ভায়োলেন্সসহ। তারা দেশব্যাপী ঘুরবেন। এজন্য নিরাপত্তা বিষয়টিতে আমরা হেল্প করব। এ বিষয়টি নিশ্চিত করেছি। ঢাকার বাইরে গেলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে যাবেন। একটা সিকিউরিটি ইস্যু আছে। তাই তারা আগে জানিয়েই যাবেন।

হরতাল বা অবরোধ সম্পর্কে তারা কিছু জানতে চেয়েছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। হরতাল বা অরবোধ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।

আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের জনসভার বিষয়ে তিনি বলেন, জনসভা করতে হলে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কী হবে, তা আইনে বলা আছে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১০

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১১

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১২

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৩

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৪

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১৫

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১৬

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৭

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৮

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৯

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

২০
X