কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের সব পরামর্শ আমরা নিই না : ইসি আলমগীর

আজ সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : সংগৃহীত
আজ সোমবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, বিদেশিরা আমাদের বন্ধু। তাদের সঙ্গে আমাদের নানারকম অর্থনৈতিক এবং আঞ্চলিক সম্পর্ক রয়েছে। তবে বিদেশিদের সব পরামর্শ আমরা নেই না। যে পরামর্শ আমাদের জন্য ভালো হয়; তা আমরা বিবেচনা করতে পারি।

আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের দাবি অনুযায়ী আমরা সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। এটাই তাদের দাবি। আমরা সবার কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই। নির্বাচন আর পেছানোর সুযোগ নাই। আগে সুযোগ ছিল এখন আর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, সব কথা সবার সঙ্গে বলা যায় না। যেমন স্বামী-স্ত্রীর কথাও সবার সঙ্গে বলা যায় না। তেমনি সব কথা এই মুহূর্তে সবার সঙ্গে বলা যাবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও এবং ওসিদের কাছাকাছি স্থানে বদলির পরামর্শ দেওয়া হয়েছে। যাতে দ্রুত তারা স্থানান্তর হতে পারেন। গণমাধ্যমকর্মীরা কেন্দ্রের ভেতর সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন। কক্ষের বাইরে থেকে লাইভ সম্প্রচার করা যাবে। সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই।

আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, সেনাবাহিনী নিয়োগের এখনো সিদ্ধান্ত হয়নি। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। এবারও সেনাবাহিনী নিয়োগের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X