কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জমির নিবন্ধনে সুখবর

জাতীয় রাজস্ব বোর্ডের লোগো।
জাতীয় রাজস্ব বোর্ডের লোগো।

জমি বা ফ্ল্যাটের নিবন্ধন খরচ দ্বিতীয় দফায় কিছুটা কমিয়ে আনল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম দফায় ব্যবসায়ীদের দাবির মুখে নিবন্ধন খরচ কমিয়ে প্রজ্ঞাপন জারি করে। দ্বিতীয় দফায় আরও কিছুটা কমিয়ে পুনর্নির্ধারণ করল এনবিআর।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ৩৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জমি রেজিস্ট্রেশন বা নিবন্ধনে মৌজা অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক এলাকার জমি নিবন্ধন কর পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ঢাকা জেলার গুলশান, বনানী, মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত সব মৌজার জমিকে ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত মৌজার জমি নিবন্ধনে উৎস কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ৬-১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে।

ঢাকার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও, শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউমার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সব মৌজার জমিকে ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎস কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ৪, ১০ ও ১৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তিন নম্বর সারণিতে ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, উত্তরা মডেল থানা, ক্যান্টনমেন্ট থানা, চকবাজার থানা, লালবাগ থানা, খিলগাঁও, শ্যামপুর ও গেন্ডারিয়া থানার অন্তর্গত সব জমিকে ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎস কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ২ থেকে ৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ১.৫ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা জেলার খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, মুগদা, রূপনগর, ভাষানটেক, বাড্ডা থানা, পল্লবী থানা, ভাটারা, শাহজাহানপুর, মিরপুর মডেল, দারুস সালাম থানা, দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, শাহ আলী, সবুজবাগ, কদমতলী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা ও আদাবর থানা, গাজীপুর, জয়দেবপুর, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ থানার অন্তর্গত সব মৌজার জমিকে ক, খ, গ ও ঘ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎস কর দলিল মূল্যের ৮ শতাংশ বা কাঠাপ্রতি ১.৫ থেকে ৪ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে। ওই শ্রেণির জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ১ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলার খুলশী, পাঁচলাইশ, পাহাড়তলী, হালিশহর ও কোতোয়ালী থানা, নারায়ণগঞ্জের সোনারগাঁও, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ, বন্দর থানা ও গাজীপুরে টঙ্গীসহ কয়েকটি এলাকার সব মৌজার জমিকে ক, খ, গ, ঘ ও ঙ শ্রেণির আওতাভুক্ত জমি নিবন্ধনে উৎস কর দলিল মূল্যের ৬ শতাংশ বা কাঠাপ্রতি ৫০ হাজার, ১ লাখ ও ৩ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা হবে।

এ চার শ্রেণির বাইরে দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা, চট্টগ্রামের কর্ণফুলী, চকবাজার, বান্দগাঁও, ডবলমুরিং, পতেঙ্গা, পাঁচলাইশ, বাকলিয়া, বায়েজিদ ও সদরঘাট থানার অন্তর্গত সব মৌজা ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সব মৌজার জমি নিবন্ধনে উৎস কর ৬ শতাংশ বা কাঠাপ্রতি ২০ ও ৮০ হাজার এবং ২ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা নির্ধারণ করা হয়েছে।

গত ১১ অক্টোবর উৎসে কর বিধিমালায় জমি নিবন্ধনের সর্বোচ্চ করহার ২০ লাখ থেকে কমিয়ে ১৫ লাখ টাকা বা দলিল মূল্যের ৮ ও ৬ শতাংশের ওপর দুইটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল।

চলতি অর্থবছরের বাজেটে জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় চূড়ান্ত করে দেয় সরকার। জমি বিক্রির সময় চুক্তিমূল্যের ৮ শতাংশ কর অথবা এলাকাভেদে কাঠাপ্রতি ন্যূনতম কর নির্ধারণ করা হয়। অন্যদিকে ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৮০০ টাকা বা চুক্তিমূল্যের ৮ শতাংশ- যেটি বেশি, সেটি কর হিসেবে দিতে হবে।

এর পাশাপাশি জমি বা সম্পত্তির বিক্রিতে পাওয়া লাভের টাকায় বাড়তি করের বিধান রাখা হয়েছিল নতুন আয়কর আইনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X