কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের পরে নারীদের ওজন বাড়ে কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিয়ের পর অনেকেরই ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। একসময় ছিপছিপে গড়নের মানুষটিও ধীরে ধীরে ভারী হয়ে ওঠেন। তবে বিয়ের পর বিশেষ করে নারীদের ওজন বাড়ার প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু কেন এমনটা হয়? শুধু জীবনযাপনের পরিবর্তন, নাকি এর পেছনে আছে আরও কিছু শারীরিক ও মানসিক কারণ? বিয়ের পর নারীদের ওজন বাড়ার এমন কিছু কারণ তুলে ধরা হয়েছে এই সময় অনলাইনে

হরমোন নিঃসরণে পরিবর্তন

বিয়ের পর অধিকাংশ নারীর জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। এই পরিবর্তনের প্রভাব পড়ে শরীরের হরমোন নিঃসরণ হয়। যার ফলেই শরীরে জমতে শুরু করে অতিরিক্ত মেদ। একটি সমীক্ষায় দেখা গেছে, বিয়ের পাঁচ বছরের মধ্যেই প্রায় ৮২ শতাংশ নারীর ওজন বেড়ে যায় উল্লেখযোগ্য হারে।

গাফিলতি

বিয়ের আগে অধিকাংশ নারী নিজের শরীর ও স্বাস্থ্য নিয়ে থাকেন সচেতন—খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ থেকে নিয়মিত ব্যায়াম, সব কিছুতেই থাকে যত্ন। কিন্তু বিয়ের পর সেই যত্নে আসে গাফিলতি। নতুন জীবনের চাপ, মানিয়ে চলার চেষ্টায় নিজের প্রতি সময় কমে যায়। এর সঙ্গে যোগ হয় জাঙ্ক ফুড, অনিয়মিত ঘুম আর ব্যায়ামের অভ্যাস বাদ দেওয়া—সব মিলিয়ে ওজন বাড়তে শুরু করে ধীরে ধীরে।

ঘুমের অভাব

বিয়ের পর অনেক নারীর ঘুমের সময় ও অভ্যাসে পরিবর্তন আসে। অনেকেই রাতে দেরি করে ঘুমান বা ঘন ঘন জেগে থাকেন, যা শরীরের স্বাভাবিক হজমপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। এর ফলে ধীরে ধীরে শরীরে জমতে থাকে অতিরিক্ত চর্বি, ওজন বাড়তে শুরু করে অজান্তেই।

রুচি পরিবর্তন

বিয়ের পর অনেক নারীকে স্বামী কিংবা তার পরিবারের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে হয়। ফলে ধীরে ধীরে বদলে যায় তাদের নিজস্ব রুচি ও অভ্যাস। নতুন পরিবেশ ও সম্পর্ক মানিয়ে নিতে গিয়ে অনেকেই নিজের চাহিদা ও পছন্দকে চাপা দেন। এই লাগাতার আপসের ফলে নিজের যত্নে ফাঁক থেকে যায়—খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুম ও মানসিক স্বাস্থ্যে পড়ে প্রভাব। আর এসবের মিলিত ফলেই শরীরে জমতে থাকে অতিরিক্ত মেদ, বাড়ে ওজন।

স্ট্রেস

বিয়ের পর অধিকাংশ নারীকেই নতুন পরিবেশে, অন্য পরিবারে বসবাস শুরু করতে হয়। অনেক সময় শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তৈরি হয় মানসিক চাপ। একইসঙ্গে নতুন দাম্পত্য সম্পর্ক, দায়িত্ব আর পারিবারিক পরিবেশে খাপ খাওয়ানোর চাপ বাড়িয়ে তোলে স্ট্রেস। এই মানসিক চাপের প্রভাব পড়ে খাদ্যাভ্যাসে—কেউ কম খেতে শুরু করেন, কেউ আবার বাড়িয়ে দেন খাবারের পরিমাণ। এই অনিয়মই ধীরে ধীরে ওজন বাড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

গর্ভধারণ

বিয়ের ২-৩ বছরের মধ্যেই বেশিরভাগ দম্পতি সন্তানের পরিকল্পনা করেন। কিন্তু গর্ভধারণ ও সন্তান প্রসবের পর অনেক নারী ওজন কমানোর জন্য সচেতন থাকেন না। ফলে গর্ভাবস্থায় জমে থাকা মেদ ধীরে ধীরে শরীরে স্থায়ীভাবে থেকে যায়। নিয়মিত যত্ন ও ব্যায়ামের অভাবে এই বাড়তি ওজন সহজে আর কমে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X