চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

চকরিয়া থানা। ছবি : সংগৃহীত
চকরিয়া থানা। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) মালুমঘাট থেকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় তার আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায়।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল কালবেলাকে বলেন, আসামিকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় তার আত্মীয়-স্বজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর আমাকে প্রত্যাহার করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং আর পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X